paponblog

Wednesday, 16 May 2012

একইরকম পোস্ট কিভাবে পোস্টের শেষে প্রদর্শন করবেন

আজকাল 'একইরকম পোস্ট' (Related Posts) বা 'এই পোস্টটি পড়ে দেখতে পারেন' (You may like these posts / You might also like), 'প্রাসঙ্গিক লেখা' (Relevant Story) জাতীয় কিছু লিংক বিভিন্ন ব্লগ (Blog) বা ওয়েবসাইটের  (Website) পোস্টের নিচে দেখা যাচ্ছে। আমিও এ ধরণের একটি সুবিধা আমার ব্লগে স্থাপন করেছি।
কিছুদিন পূর্বে বিভিন্ন হ্যাকার (Hacker) নানারকম কোড (Code) তৈরি করেছিল এ ধরণের কাজ করার জন্য। আমি সেগুলোর কয়েকটি পরীক্ষা (Tested them) করে দেখেছি। কিন্তু এগুলোর বেশিরভাগই বাংলা সাইট বা ব্লগে (Bangla Site or Blog) কাজ করতো না। বাংলা ফন্টগুলো (Bangl Fonts) ভেঙে যেত। সঠিকভাবে প্রদর্শিত হতো না। কিন্তু একটি নতুন সাইট সম্প্রতি অনলাইনে (Online) এসেছে, যাঁদের দেয়া কোড বাংলা ব্লগে দারুণভাবে কাজ করে। বাংলা ফন্ট সঠিকভাবে প্রদর্শিত হয়। সেই সাথে পোস্টে কোন ছবি (Image) থাকলে তারও একটি প্রিভিউ (Preview) একসাথে প্রদর্শিত হয়। এই দারুণ সুবিধা ছাড়াও এদের কোড স্থাপন করা খুব সহজ। তাই আমি এদের দেয়া কোড আমার ব্লগে ব্যবহার করছি।

আমার ব্লগে প্রতিটি পোস্টের শেষে উপরের ছবির মতো কিচু পোস্টের লিংক ছবিযুক্ত হয়ে প্রদর্শিত হচ্ছে।

এই ধরণের খুবই উপকারী ও দারুণ কাজের গেজেট (Useful Gadget) আমাদেরকে উপহার দিচ্ছে Linkwithin নামক সাইটটি।

কিভাবে এই সাইট থেকে কোড নিয়ে আপনার ব্লগে স্থাপন করবেন, এখন আমি তা বিস্তারিত আলোচনা করছি:-

এই সাইটে (ক্লিক করুন) ভিজিট (Visit) করলে প্রথম পৃষ্ঠাতেই (First Page) নিচের ছবির মতো একটি ঘর দেখতে পারবেন।
 এখানে আপনাকে কিছু তথ্য প্রদান করতে হবে। তবে কোন রকম রেজিস্ট্রেশন (Registration), পাসওয়ার্ড (Password) কিংবা লগইনের (Login) কোন বালাই এখানে নেই (No need)।
  • প্রথম টেক্সটবক্সে আপনার ইমেইল আইডি (Email Id) দিন।
  • দ্বিতীয় টেক্সট বক্সে আপনার ব্লগের ঠিকানা (Blog Address) লিখুন।
  • তৃতীয় টেক্সটবক্সে আপনার ব্লগিং প্লাটফরম (Blogging Platform) কি তা নির্বাচন করুন। ওয়ার্ডপ্রেস (নিজস্ব ডোমেইন) (Wordpress) বা ব্লগার (Blogger.com) কিনা তা সিলেক্ট (Select) করুন।
  • আপনি কয়টি প্রিভিউ ভিজিটরদেরকে (Visitor) দেখাতে চান তা '3 Stories' লেখা জায়গায় নির্বাচন করতে হবে। ডাউন এ্যারো বাটনে (Down Arrow Button) ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু (Drop Down Menu) চলে আসবে। সেখান ৪টি বা ৫টি- যে কয়টি পোস্টের প্রিভিউ পোস্টের নিচে দেখাতে চান, তা নির্বাচিত (Select) করুন।
  • আপনার ব্লগটির ব্যাকগ্রাউন্ড (Blog Background) কি গাঢ় রঙের (Dark color), নাকি হালকা রঙের (Light color)? যদি গাঢ় রঙের হয় তাহলে "My blog has light text on a dark background" লেখার পাশে একটি টিক চিহ্ন (Tick Mark) দিয়ে দিন।
  • ব্যাস আপনার প্রাথমিক কাজ হয়ে গেল।
  • এবার "Get Widget" লেখাতে ক্লিক করুন।
  • আরেকটি পেজ ওপেন হবে।
নিচের ছবিটি দেখুন। এখানে Linkwithin নিজে থেকেই আপনার ব্লগে একটি গেজেট স্থাপন করতে চাইবে। Add Widget লেখা বোতামে ক্লিক করে আপনার  ব্লগের Page Elements অংশে গেজেটটিকে স্থাপন করুন। তবে একটি সতর্কতা আমাদের সকলেরই বিবেচনায় থাকা উচিত। আপনি নিজে বা বিশ্বাসযোগ্য ব্যক্তি ছাড়া কাউকে ব্লগের একাউন্টে প্রবেশাধিকার দেয়া উচিত নয়। এই ধরণের থার্ডপার্টিগুলো কোন কোন ক্ষেত্রে কাজের কোড বা গেজেটের আড়ালে / লোভ দেখিয়ে আপনার একাউন্ট চুরি করে আপনার / অন্যের ক্ষতি করার সুযোগ নিতে পারে। সেক্ষেত্রে কাউকে আপনার ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশাধিকার দেবার আগে সম্পূর্ণ নিশ্চিত হয়ে নিন। আমি যা করেছি তা আপনারাও করতে পারেন। নিচের ছবিতে দেখুন। Edit Content লেখাতে ক্লিক করে কোডগুলো আমি কপি করে নিয়েছি। Linkwithin-কে ব্লগের ড্যাশবোর্ডে প্রবেশ করতে দেইনি। কপি করে নেয়া কোডগুলো আমি নিজে ব্লগের Page Elements অংশে Add a Gadget বোতামে ক্লিক করে একটি HTML/ JavaScript Gadget এর মধ্যে Paste করেছি।
 ডিফল্টভাবে নতুন ইনস্টল করা গেজেটটি ব্লগের সাইডবার বা যে কোন স্থানে স্থাপিত হয়ে যেতে পারে। তাকে ড্রাগ করে Blog Posts অংশের ঠিক নিচে স্থাপন করুন (ফুটারে নয়)। এবার Save বোতামে ক্লিক করে পরিবর্তনটুকু সংরক্ষণ করুন।
 
 অন্য ট্যাবে থাকা (ফায়ারফক্স ডাউনলোড করুন) ব্লগটিকে একবার রিফ্রেশ করুন। Linkwithin Gadget কাজ করা শুরু করবে (Active Instantly)। হয়তো সঙ্গে সঙ্গে Related post দেখানো শুরু করবে না। কয়েকমিনিট দেরি হতে পারে। কারণ ব্লগে কোডটি স্থাপিত হবার পর কোডটি মূল সার্ভারে (Main Server) সংকেত পাঠাবে। সেই অনুযায়ী সার্ভার থেকে রোবট (Robot) এসে আপনার ব্লগটি পাঠ করতে শুরু করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই সেই রোবট সিদ্ধান্ত নেবে যে কোন পোস্টের নিচে কোন পোস্টের প্রিভিউ দেখাতে হবে। সিদ্ধান্ত নেয়ার সময় প্রাসঙ্গিকতা, সাম্প্রতিকতা, জনপ্রিয়তা ইত্যাদি বিচার করে দেখা হবে। কয়েক ঘন্টা পার হলে (After some hours) অধিকতর সঠিকভাবে একইরকম পোস্ট দেখানো শুরু হবে।

এদের একটি বিশেষ ভালো দিক:
Linkwithin সাইটের হর্তাকর্তাদের মনোভাব খুবই বন্ধুত্বপূর্ণ (Friendly)। আপনি যে কোন সমস্যায় (In any problem) তাদের সাহায্য (Help) নিতে পারেন। আমি একাধিক কোম্পানীকে দেখেছি যে, তারা মেইল করার অপশনটি (Option) কোথাও রাখেনি। কিংবা মেইল করলেও সময়মতো উত্তর দেয় না অথবা কোন উত্তর না দিয়ে ফোরামের (Forum) ঠিকানা দিয়ে দেয়। কিন্তু এরা একেবারেই অন্যরকম (Different)। আপনি যে কোন সমস্যায় (In Any Problem) support [@] linkwithin [.] com ঠিকানায় (ব্রাকেট ও স্পেসগুলো বাদ দিয়ে ঠিকানাটি পড়তে হবে) চিঠি লেখার কয়েক ঘন্টার (Within some hours) মধ্যেই তারা উত্তর দিয়ে দেবে (They will answer)। কোন সমস্যায় (In any problem) পড়লে তার সমাধান করে দেবে (They will solve any problem) । আমি দুইটি সমস্যায় পড়েছিলাম।
  • Linkwithin এর গেজেট স্থাপন করলে ব্লগের প্রথম পাতাতেই (First Page) প্রত্যেক পোস্টের নিচে রিলেটেড পোস্টের লিংক (Related Post Link) দেখাতো। আমি এটা চাইনি। আমি চেয়েছি একইরকম পোস্টগুলি শুধুমাত্র পোস্টপাতার শেষেই (Only below post page) প্রদর্শিত হোক।
  • আমি ভুল করে তিনটি প্রিভিউ (3 preview) দেখানোর অপশন সিলেক্ট করেছিলাম। Linkwithin'কে চিঠি লেখার সাথে সাথেই তারা ৪টি প্রিভিউ (4 preview) দেখানোর ব্যবস্থা করে দেয়। আমাকে নতুন করে কোড ইনস্টল করতে হয়নি (Don't need to install any new code)।
  • আশা করি আপনারাও কোনরকম সমস্যায় পড়লে উপরে দেয়া ইমেইল ঠিকানা (Email Address) থেকে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পাবেন।
  • উল্লেখ্য যে আমি আমার অন্য দুটি ব্লগ Nature of Bangladesh এবং BH Templates দুটিতেই এই Linkwithin এর কোড ডিফল্ট সুবিধাসহ ব্যবহার করছি। কোনরকম পরিবর্তন করে নেইনি।
»» read more

কিভাবে ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রকাশ করবেন

একটি নতুন গেজেট (New Gadget) নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগের ভিজিটর-পাঠকরা (Visitor-Reader) মোট কতগুলো মন্তব্য (Comment) করেছেন তা দেখা যাবে।

<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>
<font color="blue"><script src="http://banglahacks.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="http://banglahacks.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font>
এই সুবিধাটি ব্লগে স্থাপন করা খুব সহজ।
  • উপরে দেয়া কোডটি কপি (Copy) করে নিয়ে একটি নতুন HTML/ Javascripts গেজেটে পেস্ট (Paste) করে দিন।
  • গেজেটটির নাম 'ব্লগ পরিসংখ্যান' (Blog Statistics) বা নিজের পছন্দমতো কোন একটি দিন।
  • কোডের অভ্যন্তরের banglahacks লেখাটি (বোল্ড করা) পাল্টে আপনার ব্লগের ঠিকানাটি (Blog address) লিখে দিন।
  • এবার সেভ (Save) করুন।
  • এবার ব্রাউজারের অন্য ট্যাবে (ফায়ারফক্স ডাউনলোড করুন) থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh)করে দেখুন আপনার ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রদশিত হচ্ছে।
সেটিংস পরিবর্তন করা
  • কোডটির দুইটি সেটিংস পরিবর্তন করতে পারবেন।
  • Posts: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Post' লেখাটি (বোল্ড করা) পাল্টে 'পোস্ট সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • Comments: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Comments' শব্দটি (বোল্ড করা) পাল্টে 'মন্তব্য সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • font color="blue" পাল্টে 'black' কিংবা 'red' অথবা যে কোন রঙ লিখে দিতে পারবেন।
»» read more

কিভাবে ড্রপডাউন ব্লগরোল তৈরি করা যায়

ওয়ার্ডপ্রেসে (Wordpress) যা ব্লগরোল (Blogroll) ব্লগার.কম (Blogger.com)এ তাকেই ব্লগলিংকস (Bloglinks) বলে। এটা আসলে বিভিন্ন ওয়েবসাইট (Website) বা ব্লগের (Blog) একটি তালিকা (List) মাত্র। আপনি যেসব ব্লগ বা ওয়েবসাইটে নিয়মিত ভিজিট (Visit) করেন। কিংবা প্রয়োজনের সময় ব্যবহার করার জন্য নিজের ব্লগে লিংকগুলো (Links) রেখে দিতে চান, সেই কাজটি এই ব্লগরোল বা ব্লগলিংকস এর মাধ্যমে সহজে করা সম্ভব। ওয়ার্ডপ্রেসে এই ব্লগরোল গেজেটটি ড্রপডাউন মেনুর (Dropdown menu) মতো করে সাজিয়ে রাখা যায়। কিন্তু ব্লগার.কম এ তা ডিফল্টভাবে (Default) করা সম্ভব নয়। কিন্তু ড্রপডাউন মেনুর মতো করে সাজিয়ে রাখার সুবিধা রয়েছে অনেক বেশি। ধরি আপনার পছন্দের ব্লগের সংখ্যা ৫০টি। আবার পছন্দের ওয়েব সাইটের সংখ্যা ৫০টি। এই এতগুলো ব্লগের লিংক যদি ব্লগের সাইডবারে (Sidebar) রেখে দেই, তাহলে ব্লগের দৈর্ঘ্য অনেক লম্বা হয়ে যাবে। ব্লগ লোড হতেও অনেক সময় লাগবে। ব্লগের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি এতগুলো ওয়েবসাইটকে যদি একটি মাত্র ড্রপডাউন মেনুর (Dropdown menu) মধ্যে লুকিয়ে রাখা যেত তাহলে কি সুবিধাই না হতো। আজ আমরা ব্লগার.কম ব্লগের সাইডবারে (Blog sidebar) কিভাবে একটি ড্রপডাউন ব্লগরোল (Dropdown Blogroll) বা ব্লগলিংক/ ওয়েবসাইট লিংকের তালিকা তৈরি করা যায় তাই শিখবো।

  • ব্লগারে লগইন করে ড্যাশবোর্ডের Page Elements পাতায় প্রবেশ করুন।
  • একটি HTML/ JavaScripts গেজেট বক্স নিন।
  • এই গেজেটের বক্সে নিচের কোডটি সম্পূর্ণ পেস্ট করুন।
  • <form><select onchange="window.open(this.options[this.selectedIndex].value,'_blank')" name="menu" size="1">

    <option/> My BlogLinks

    <option value="http://site1.com/">SITE 1

    <option value="http://site2.com/">SITE 2

    <option value="http://site3.com/">SITE 3

    <option value="http://site4.com/">SITE 4

    <option value="http://site5.com/">SITE 5
    </select></form>
  • site 1, 2, 3, 4, 5 এর জায়গায় আপনার পছন্দের ওয়েবসাইট বা ব্লগের ঠিকানা লিখুন এবং বড় হাতের SITE 1, 2, 3, 4, 5 পরিবর্তন করে ঠিকানা সংশ্লিষ্ট সাইট বা ব্লগের নাম লিখুন।
  • এবার গেজেটটি সেভ করুন।
  • হয়ে গেল আপনার নিজস্ব পছন্দের সাইট ও ব্লগগুলোর লিংক এর একটি ড্রপডাউন মেনু

আপডেট: (পাঠকের মন্তব্যের প্রেক্ষিতে) আপনারা যারা ৫টির বেশি লিংক মেনুতে রেখে দিতে চান, তাঁরা:-
<option value="http://site5.com/">SITE 5
উপরের লাইনটি পরপর লিখে সাইট লিংক ও নাম পরিবর্তন করে দিন। অর্থাৎ http://site5.com এবং SITE5 শব্দগুলো পরিবর্তন করে দিন। এবার যত খুশি ততগুলো ওয়েবসাইট বা ব্লগের লিংক রেখে দিতে পারবেন। আমি পোস্ট লেখা সুবিধার্থে শুধুমাত্র ৫টি লিংক লেখার কোডটি দিয়েছি। কিন্তু আপনি যদি ৫টির অধিক লিংক রেখে দিতে চান তাহলে ওই একই কোড বারবার লিখতে হবে। কপি (Copy) করে পেস্ট (Paste) করুন। সহজে হয়ে যাবে।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে 'My BlogLinks' লেখাটি পরিবর্তন করে 'আমার ব্লগ তালিকা', 'প্রিয় ব্লগ', 'বন্ধুদের ব্লগ' 'নিয়মিত পড়ি' কিংবা যে কোন বাংলা শব্দ বা নাম ব্যবহার করতে পারবেন।
»» read more

Blogger.com ব্লগের টেমপ্লেট রঙ HTML দিয়ে পরিবর্তন করা

আমরা এর আগে কিভাবে ব্লগার.কম ব্লগের টেমপ্লেটের বিভিন্ন অংশের আকার পরিবর্তন করতে হয় তা শিখেছি। আজ ব্লগ শরীরের বিভিন্ন অংশের রঙ পাল্টানো শিখবো। এজন্য প্রথমে একটু প্রস্তুতি নিতে হবে।
  1. ব্রাউজারের অন্য ট্যাবে কালার চার্ট পোস্টটি খুলে নিন।
  2. ওয়েব ডিজাইনের প্রয়োজনীয় টুল 'কালার কোডার' ডাউনলোড করুন, অথবা
  3. যে কোন জায়গা থেকে এবার রঙ তুলে নিন পোস্টের সফটওয়ারটি ডাউনলোড করে নিন
  4. একটি ডেমো ব্লগ ব্রাউজারের অন্য ট্যাবে খুলে নিন। এই ডেমো ব্লগটিতে ব্লগারের minima টেমপ্লেট সেট করা থাকতে হবে। এই টেমপ্লেটটি বুঝতে এবং পরিবর্তন করা সহজ।
  5. আমরা এই ডেমো ব্লগে ব্লগের বিভিন্ন অংশের রঙ পরিবর্তন করা শিখবো
আচ্ছা, এবার কাজে আসি-
  1. যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে blogger.com এ লগইন হয়ে নিন।
  2. এবার Layout> HTML ট্যাবে চলে যান।
  3. এখানে খুব সাবধানে কাজ করতে হবে। কোনরকম ভুল হলে কাজ করবে না।
  4. প্রথমে body { অংশে যান। এর নিচে লেখা রয়েছে background:$bgcolor;
  5. এই লাইনের $bgcolor; লেখাটুকু মুছে দিন। এখানে লিখুন #000000;। এখানে #000000; কোডটি কাল রঙের। এই কোড ছাড়াও অন্য যে কোন রঙের কোড ব্যবহার করতে পারবেন।
  6. HTML ট্যাবের নিচে লেখা PREVIEW লেখাতে ক্লিক করে প্রিভিউ দেখুন।
  7. সম্পূর্ণ ব্লগটি কাল রঙের হয়ে গেছে।
  8. এবার /* Outer-Wrapper অংশে যান।
  9. দেখুন #outer-wrapper { লেখা রয়েছে। এর ঠিক ডান পাশে লিখুন background-color: #FF0000; এটা লাল রঙের কোড।
  10. প্রিভিউ দেখুন। ব্লগের যে অংশটা মূল অংশ সেটা সম্পূর্ণ লাল রঙের হয়ে গেছে। আর বাকী অংশটুকু কাল রয়ে গেছে।
  11. এবার আমরা পোস্ট লেখার জায়গার রঙ পরিবর্তন করব।
  12. এর জন্য HTML ট্যাবের একটু নিচে #main-wrapper { লেখার ঠিক ডানপাশে লিখে দিন background-color: #FFFFFF; এটা সাদা রঙের কোড।
  13. এবার আমরা সাইডবারের রঙ পরিবর্তন করব।
  14. HTML ট্যাবের মধ্যেই #main-wrapper { একটু নিচে লেখা রয়েছে #sidebar-wrapper {
  15. #sidebar-wrapper { লেখার ঠিক ডানপাশে লিখে দিন background-color:#8AFB17;
  16. এবার প্রিভিউ দেখুন। আপনার ব্লগের চেহারা দেখতে নিচের ছবির মতো হবে।
  17. হেডারের রঙ পাল্টাতে চান? তাহলে #header { লেখাটি খুঁজে বের করুন (উপরের দিকে আছে)। এই অংশের নিচে লেখা আছে color:$pagetitlecolor; এই লাইনের $pagetitlecolor; কোডটুকু মুছে দিন। তার বদলে # এবং ; এর মাঝখানে পছন্দের রঙের কোড বসান। যেমন #FFFFFF;
  18. পরিবর্তিত রঙের ব্লগ কি পছন্দ হয়েছে, তাহলে SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করুন।
  19. মনে রাখুন: প্রত্যেকটা পরিবর্তনের পর PREVIEW লেখাতে ক্লিক করে পরিবর্ততিত চেহারাটা দেখে নিবেন। কোনরকম ভুল হলে CLEAR EDITS লেখাতে ক্লিক করলে পূর্বরূপ ফিরে পাবেন।
  20. খেয়াল করেছেন কি যে বিভিন্ন জায়গায় মার্জিনে কিছু সমস্যা দেখা যাচ্ছে। এটা নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে।
»» read more

চার কলাম টেমপ্লেট- 'বাংলা ব্লগ টিপস'

আমি প্রথমে ব্লগ লেখা শুরু করেছিলাম "বাংলা ব্লগ টিপস" নাম দিয়ে। এই ব্লগের মূল বিষয় ছিল ব্লগার.কম এ খোলা ব্লগ নিয়ে বিভিন্ন আলোচনা। পরবর্তীতে আমি "বাংলা হ্যাকস" নামের ব্লগ খুলি। 'বাংলা ব্লগ টিপস' ব্লগের টেমপ্লেটটিই ছিল আমার ডিজাইন করা প্রথম টেমপ্লেট। এটা বেশ হালকা, পাতলা একটি টেমপ্লেট। বাংলাদেশের নেট স্পীডে খুব দ্রুত লোড হয়। অতিরিক্ত কোনরকম ছবির ফাইল ছাড়াও যে আকর্ষণীয় কোন টেমপ্লেট তৈরি করা যায়, এটা তার একটি জ্বলন্ত উদাহরণ। আজ আমি সেই ব্লগের টেমপ্লেটটি আপনাদের সবার ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দিচ্ছি।

কিছু বৈশিষ্ট্যঃ
এই টেমপ্লেটটির রঙকে ইউনিক করতে বিভিন্ন জায়গায় সরাসরি কালার কোড বসানো আছে। তাই সব জায়গার রঙ আপনি ব্লগের ডিফল্ট রঙ পাল্টানোর পদ্ধতি দিয়ে পাল্টাতে পারবেন না। যে সব জায়গার রঙ পাল্টাতে পারবেন সেগুলো হলঃ
  • Text color
  • Blog Title Color
  • Blog Description Color
  • Post Title Color
  • Border Color
  • Sidebar Title Background Color
  • Sidebar Title Text Color
  • Text Font
  • Sidebar Title Font
  • Blog Title Font
  • Blog Description Font
  • Post Footer Font
সাধারণ তথ্যঃ
  • ব্লগ বডির আকারঃ ৯৭০ পিক্সেল
  • বামপাশের কলাম আকারঃ ১২০ পিক্সেল
  • পোস্ট লেখার জায়গার আকারঃ ৪৮০ পিক্সেল
  • ডানপাশের উপরের প্রসস্থ কলাম আকারঃ ৩৫৫ পিক্সেল
  • ডানপাশের নিচের কলাম দুটির মধ্যে একটির আকার ২০০ পিক্সেল ও অপরটির আকার ১৫৫ পিক্সেল
  • ব্লগ ফুটারের চারটি কলামের আকার যথাক্রমে ২৫০ পিক্সেল, ২৫০ পিক্সেল, ২২০ পিক্সেল এবং ২০০ পিক্সেল।
আশা করি এই টেমপ্লেটটি আপনাদের সাধারণ চাহিদাকে তৃপ্ত করতে পারবে।
ডেমো ব্লগ ঠিকানা
ডাউনলোড। জিপ ফাইলে আছে, আকার ৮.৩ কিলোবাইট
»» read more

'বিস্তারিত পড়ুন' লিংককে ডানপাশে নিয়ে আসার পদ্ধতি

ব্লগার.কম ব্লগে ডিফল্টভাবে 'বিস্তারিত পড়ুন' নামক সুবিধাটি থাকে না। কিন্তু আমরা সামান্য একটু কোড স্থাপন করে এইরকম একটি সুবিধা ব্লগে স্থাপন করতে পারি। এজন্য আমি আপনাদেরকে বেশ কয়েকটি পদ্ধতি এর আগে জানিয়েছিলাম। এদের মধ্যে সবচাইতে সহজ হল "খুব সহজে পোস্টের শেষে "বিস্তারিত পড়ুন" হটলিংক স্থাপন করুন" পোস্টটি। ডিফল্টভাবে এই লিংকটি বামপাশে থাকে। নিচের নমুনা ছবি দেখুন।

 আজ বাংলা হ্যাকস ব্লগের একজন নিয়মিত পাঠক মন্তব্য করেছেন যে এই "বিস্তারিত পড়ুন" লিংকটিকে বামদিক থেকে ডানপাশে নিয়ে যাওয়া যায় কি না। তার মন্তব্য'র প্রেক্ষিতে আজকের এই পোস্টটি লিখছি। আজ আমরা জানবো কিভাবে এই লিংকটিকে বামদিক থেকে ডানদিকে নিয়ে যাওয়া যায়।
  • 'বিস্তারিত পড়ুন' সুবিধা স্থাপনের যে কোড দুটি আছে, তার দ্বিতীয় কোডটির এক জায়গায় দেখুন লেখা রয়েছেঃ
<a class='readmore' expr:href='data:post.url'>Read More ... »</a>
  • এই লাইনটির ঠিক উপরে ও শেষে দুইটি ছোট কোড লিখে দিন। উপরে লিখুন
  • <div style='float:right;padding:5px 10px 5px 0px'>
  • আর শেষে লিখুন
  • </div>
  • ব্যাস হয়ে গেল।
  • PREVIEW তে ক্লিক করে দেখে নিন কেমন দেখাচ্ছে।
  • পছন্দ হলে SAVE TEMPLATE লেখাতে ক্লিক করে পরিবর্তনটুকু সংরক্ষণ করুন।
»» read more

ব্লগে Top Post গেজেট স্থাপন করার পদ্ধতি

আজ আমরা জানবো কিভাবে ব্লগে একটি 'টপ পোস্ট' গেজেট (Top Post Gadget) স্থাপন করা যায়। আমরা এর আগে সবচেয়ে বেশি মন্তব্য এসেছে যেসব পোস্টে তার তালিকা দেখানোর একটি গেজেট ব্লগে স্থাপন করার পদ্ধতি জেনেছিলাম। আজ আমরা সবচেয়ে বেশি দেখা হয়েছে যেসব পোস্ট সেসব দেখার একটি গেজেট কিভাবে পাওয়া যেতে পারে, তার পদ্ধতি জানবো।


 আমরা এই প্রয়োজনীয় গেজেটটি সংগ্রহ করবো Postrank নামক সাইট থেকে। সাইটে গিয়ে নাম ঠিকানা, ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন।
লগইন করার পর ডানপাশের সাইডবারে Top Post Widget লেখাতে ক্লিক করুন।
 উপরের ছবির মতো পেজের Get Widget লেখাতে ক্লিক করুন। ড্রপডাউন মেনু থেকে আপনি কোন প্লাটফরমের জন্য এই টপ পোস্ট গেজেটটি খুজছেন, তা নির্বাচন করুন। এই গেজেটটি আপনি Blogger.com, Wordpress, Typepad এবং আরও অন্যান্য কয়েকরকম CMS এর জন্য তৈরি করে নিতে পারবেন। আপনার ব্লগিং প্লাটফরম নির্বাচন করুন।Add a top post gadget in your blog. It support all kind of CMS. Blogger, wordpress, typepad gadget is available.
অথবা, একেবারে নিচের ফুটার লিংকগুলোর Widget Customization লেখা লিংকে ক্লিক করুন।

 সরাসরি নিচের ছবির মতো একটি পাতায় চলে আসবেন।
 এখানে ব্লগের নাম, পছন্দের রঙ, কতটি পোস্ট দেখাতে চান- ইত্যাদি বাছাই করুন। সবশেষে একই পাতার সবনিচের কোডবক্স থেকে কোড সংগ্রহ করে নিন।
এবার Blogger.com এর ক্ষেত্রে সরাসরি Layout> Page Elements ট্যাবে গিয়ে একটি নতুন HTML/JavaScripts গেজেটে কোডটি স্থাপন করুন।
»» read more
free counters
^ Back ToTop